1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

ডেঙ্গুতে আক্রান্ত সালমান, ‘বিগ বস’ সামলাবেন করণ

  • আপডেটের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যার পরেই বলিউডে ছড়িয়ে পড়েছে এ খবর। অবস্থা আশঙ্কাজনক না হলেও আপাতত কোনও কাজ নয়, পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে। এমনটাই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রথম থেকেই ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সঞ্চালনার কাজ করে আসছেন সালমান খান। এই শোয়ের অন্যতম আকর্ষণ তিনি নিজেই। ফলে তাকে বাদ দিয়ে এই অনুষ্ঠান ভাবা যায় না।

কিন্তু এখন ‘বিগ বস’র সিজন চলছে। তাই সালমান যতদিন বিশ্রামে থাকবেন, ততদিন এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব নেবেন করণ জোহর। সালমানের বদলে আপাতত কয়েক সপ্তাহ এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব তিনিই নিচ্ছেন।

এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, করণ জোহর আপাতত শোয়ের সঞ্চালনার দায়িত্ব নিতে রাজি হয়েছেন। সালমান সুস্থ হয়ে উঠলে তিনি আবার ‘বিগ বস’ চালানোর কাজে ফিরে আসবেন। কিন্তু যত দিন না তা হচ্ছে, তত দিন শো এগিয়ে নিয়ে যেতে হবে করণকে।

বর্তমানে ভারতের জনপ্রিয় এই শোটির ১৬তম সিজন চলছে। চলতি মাসের ১ তারিখে শুরু হওয়া এই সিজনটি বরাবরের মতোই আলোচনায় ছিল সালমান খানের জন্যই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo