1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতের সহযোগিতা অপরিহার্য

  • আপডেটের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

রাজধানীতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও এসডিজি অর্জনে বেসরকারি খাতের সহযোগিতা অপরিহার্য। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকার একটি হোটেলে ‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

রাজধানীতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং এসডিজি অর্জনে বেসরকারি খাতের ভূমিকা নিয়ে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ) প্রদান কখনোই যথেষ্ট হবে না।

একইসঙ্গে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি খাতের সহযোগিতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তারা। জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা ‘অংশীদারত্বের মাধ্যমে অভিন্ন লক্ষ্য অর্জন’–এর জন্য ঐক্যবদ্ধ উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয় সেমিনারে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং এসডিজি অর্জনে বেসরকারি খাতের ভূমিকা নিয়ে আলোচনার জন্য বিভিন্ন ব্যবসায়িক খাতের প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এ সেমিনারের আয়োজন করে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ। সেখানে জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা ‘অংশীদারত্বের মাধ্যমে অভিন্ন লক্ষ্য অর্জন’–এর জন্য ঐক্যবদ্ধ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo