1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

কোথায় ভূমিষ্ঠ হবে রণবীর-আলিয়ার সন্তান!

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

বছরজুড়ে শিরোনামে থাকেন বলিউড জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত এপ্রিলে বিয়ের পর্ব সেরেছিলেন তারা। পরিণতি পেয়েছিল রণবীর-আলিয়ার ৫ বছর দীর্ঘ প্রেমকাহিনী। সেই রূপকথার গল্প নতুন মোড় নেয় দেড় মাস যেতে না যেতেই! জুন মাসেই আলিয়া জানান মা হতে চলেছেন তিনি। এবার আলিয়ার সন্তানকে নিয়ে সামনে এলো বড় আপডেট।

পিঙ্কভিলার তরফে দাবি করা হচ্ছে, নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে যে কোনো সময় দক্ষিণ মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তান প্রসব করবেন আলিয়া।
এই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর। ঋষি কাপুরের মারা যাওয়া হাসপাতালে রণবীর-আলিয়ার সন্তান জন্ম নেবে এটা কাকতালীয় নাকি পুরোটাই কাপুর পরিবারের পরিকল্পনা, তা অবশ্য জানা জায়নি।
সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে মা হবেন আলিয়া। আপতত গর্ভাবস্থায় তৃতীয় পর্যায়ে রয়েছেন আলিয়া। নবজাতকের আগমনের জন্য ইতিমধ্যেই সাজোসাজো রব তাদের বাড়িতে। এরমাঝে নবরাত্রির শেষদিন হবু মা-এর জন্য ‘সাধ’র অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নীতু কাপুর ও সোনি রাজদান। বেবি সাওয়ারের অনুষ্ঠানে হলুদ সালোয়ারে ঝলমল করেছেন আলিয়া। তার মাতৃত্বকালীন জেল্লা চোখে পড়বার মতো।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি চলতি বছর আলিয়ার ফিল্মি কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। রণবীর ঘরণীকে বড় পর্দায় দেখা মিলেছে, ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘আরআরআর’ এবং ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে, তিনটি ছবিই সুপারহিট।

এছাড়াও নেটফ্লিক্সের ‘ডার্লিংস’-এ ধরা দিয়েছেন আলিয়া। প্রত্যেক ছবিতেই প্রশংসিত আলিয়ার পারফরম্যান্স। এই বছরই নিজের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং সেরেছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী। আগামিতে তাকে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo