1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

এক যুগে হাইকোর্টে মৃত্যুদণ্ডের ১,১৫১ মামলার নিষ্পত্তি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

এক যুগে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে মৃত্যুদণ্ডে সাড়ে ১১৫১ মামলার নিষ্পত্তি হয়েছে। এ সময়ে মৃত্যুদণ্ডের মামলা ডেথ রেফারেন্সের জন্য হাইকোর্টে আসে মোট ১৫৪৫ টি মামলা। সুপ্রিমকোর্টের ডেথ রেফারেন্স শাখার সুপারিন্টেনডেন্ট স্বাক্ষরিত এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এদিকে ৪ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সুপ্রিমকোর্টের অবকাশকালীন সময়ে নিষ্পত্তি হয়েছে ২৯টি ডেথ রেফারেন্স মামলা।

সুপ্রিমকোর্টের আইনজীবীরা জানান, ফৌজদারি মামলায় বিচারিক আদালত যখন আসামিদের মৃত্যুদণ্ড দেন, তখন ওই দণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়। এজন্য সংশ্লিষ্ট বিচারিক আদালত ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক মামলার সব নথি হাইকোর্টে পাঠিয়ে দেন। যা ডেথ রেফারেন্স নামে পরিচিত। ওই নথি আসার পর হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা পরীক্ষা-নিরীক্ষা করে সংশ্লিষ্ট মামলার পেপারবুক প্রস্তুত করেন। কোনো কোনো মামলার ক্ষেত্রে প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতেও পেপারবুক প্রস্তুত করা হয়।

তথ্য অনুসারে, ২০১০ সাল থেকে ২০২২ সালের ১৬ অক্টোবর পর্যন্ত  হাইকোর্টে ডেথ রেফারেন্স আসে এক হাজার ৫৪৫টি। আর নিষ্পত্তি হয়েছে এক হাজার ১৫১টি। এরমধ্যে সর্বোচ্চ নিষ্পত্তি হয়েছে ২০১২ সালে। ওই বছর ১৪৫টি নিষ্পত্তি হয়েছে। আর চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ১২৫টি মামলা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo