1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃত বেড়ে ৪৩, নিখোঁজ ৪০

  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

পঞ্চগড়ের বোদা উপজেলার করোতোয়া নদীতে নৌকাডুবিতে নিখোঁজ আরও ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

সোমবার (২৬ সেপ্টম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বোদা উপজেলায় ৮জন, দেবীগঞ্জ উপজেলায় ৪ ও পাশের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা থেকে ৬ জন এবং বীরগঞ্জ উপজেলা থেকে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতদের মধ্যে ২৪ নারী, ১১টি শিশু ও ৮জন পুরুষ রয়েছেন। বোদা থানার ওসি সুজয় কুমার রায় ১৭ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। ঐদিনই ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনাটি তদন্ত করতে রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অপরদিকে নৌকাডুবিতে হতাহতের খবর আদান-প্রদানে জরুরি তথ্যসেবা কেন্দ্র খোলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo