1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

টুইটার না কেনার ‘সুযোগ নেই’ মাস্কের

  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন আমেরিকান ধনকুবের ইলন মাস্ক। টুইটারের শেয়ারহোল্ডাররা ৪৪ বিলিয়ন ডলারে মাস্কের কাছে প্ল্যাটফর্মটি বিক্রি করতে একটি চুক্তি অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন

প্রতিষ্ঠানটির সান ফ্রান্সিসকো সদর দপ্তর থেকে বিনিয়োগকারীদের সঙ্গে সংক্ষিপ্ত এক সম্মেলনে মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে টুইটার আদালতে ইলন মাস্ককে কোম্পানিটি কিনতে বাধ্য করার চেষ্টা করবে।

যুক্তরাষ্ট্রের সিনেটের সামনে টুইটারের সাবেক নিরাপত্তাপ্রধান পিটার জাটকোর ‘চাঞ্চল্যকর সাক্ষের’ পর পরই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

গত এপ্রিলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের কাছে কোম্পানিটি বিক্রি করতে সম্মত হয় টুইটার। তবে টুইটারের কিছু কার্যক্রম নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলে চুক্তিটি ভেস্তে যাওয়ার উপক্রম হয়।

মাস্ক জানিয়েছিলেন, মে মাসে টুইটার কিনতে চান না তিনি। তবে টুইটার সে সময় যুক্তি দিয়েছিল যে মাস্কের এখন চুক্তি থেকে সরে আসার সুযোগ নেই।

টুইটারের বর্তমান দাম ৩২ বিলিয়ন ডলার। মাস্ক সেটিকে ১২ বিলিয়ন ডলার বেশি দিয়ে কেনার প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবারের ভোট টুইটারের আইনি জটিলতার অবসান ঘটাতে পারত। তবে শেয়ারহোল্ডাররা বেছে নিয়েছেন অন্য পথ। তাদের এই সিদ্ধান্তের ফলে টুইটার এখন ইলন মাস্কের আদালত পর্যন্ত টেনে নিতে পারবে।

আগামী মাসে ডেলাওয়ার রাজ্য আদালতে মাস্ক ও জাটকোর দেখা হওয়ার কথা রয়েছে। মাস্ককে টুইটার কিনতে হবে কি না, শুনানি শেষে বিচারক তা নির্ধারণ করবেন।

শেয়ারহোল্ডারদের সিদ্ধান্তের ঠিক আগে টুইটারের সাবেক নিরাপত্তাপ্রধান পিটার জাটকো ওয়াশিংটনে সিনেট জুডিশিয়ারি কমিটির সামনে ‘কথিত নিরাপত্তা ত্রুটির’ বিষয়ে সাক্ষ্য দেন।

তিনি জানান, প্ল্যাটফর্মটি কতটা নিরাপদ সে সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করছে টুইটার।

জাটকোর দাবি, টুইটারের নিরাপত্তার মানদণ্ড অনেক পিছিয়ে আছে। তবে টুইটার বলছে, জাটকোকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ওনার দাবিগুলো সঠিক নয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo