1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

আলিয়া ভাটকে সাধ দিচ্ছেন দুই মা

  • আপডেটের সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

মা হচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। এরপরই কাপুর ও ভাট পরিবারে আসবে নতুন অতিথি। দুই পরিবারই অধীর উত্তেজনায় গুনছে দিন। ইতোমধ্যেই আলিয়ার সাধের পরিকল্পনা করেছেন তার দুই মা।  

সাধ মানেই সেই অনুষ্ঠানে মূলত নারীদেরই আমন্ত্রণ থাকে। এ ক্ষেত্রেও তেমনটাই পরিকল্পনা করেছেন আলিয়ার ভাটের মা সোনি রাজদান ও শাশুড়ি মা নীতু কাপুর। অনুষ্ঠানে অতিথিদের তালিকায় থাকবেন কারিনা কাপুর খান, কারিশ্মা কাপুর, আকাঙ্ক্ষা রঞ্জন, নব্যা নন্দ, শ্বেতা বচ্চনসহ আরও অনেকে। আর আলিয়ার ছোটবেলার বন্ধুরা তো থাকবেনই।

এর আগে সোনম কাপুর ও বিপাশা বসুর জাঁকজমকপূর্ণ সাধের অনুষ্ঠান হয়েছে। এবারে পর্দার ‘ঈশা’র পালা। ‘ব্রহ্মাস্ত্র’র ব্যাপক প্রচার-প্রচারণার শেষে অভিনেত্রী এখন নতুন অতিথির আগমনের অপেক্ষায়। এই বছরের শেষেই মা হচ্ছেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo