1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৭.৬ বিলিয়ন ডলার

  • আপডেটের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

কেন্দ্রীয় ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা পরিশোধের পর দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

গত বুধবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদস্য দেশগুলোকে আমদানির অর্থ পরিশোধের জন্য ১ দশমিক ৭৩ বিলিয়ন ডলার প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

ভারত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এবং এই প্ল্যাটফর্মের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস বাংলাদেশ।

ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এর অন্যান্য সদস্য রাষ্ট্র। প্ল্যাটফর্মটির সদর দপ্তর ইরানের তেহরানে অবস্থিত।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদস্য দেশগুলো প্রতি ২ মাস অন্তর তাদের অর্থ পরিশোধ করে।

এর আগে, গত বছরের আগস্টে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৪৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

তবে আমদানির অর্থ পরিশোধের কারণে চলতি বছরের মে থেকে রিজার্ভ কমতে শুরু করে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ার ফলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo