1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

জামালপুরে সারের দাবিতে বিক্ষোভ করায় আ. লীগ নেতা বহিষ্কার

  • আপডেটের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

সারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেওয়ায় জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শামীম ইয়াজদানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, সাইদুর রহমান গত ৭ সেপ্টেম্বর স্থানীয় গাড়ামারা গ্রামের রাস্তায় কিছু অসাধু ব্যক্তিকে নিয়ে সারের দাবিতে সরকারবিরোধী শ্লোগান, বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন করেন। এ ছাড়াও, সাংবাদিকদের ডেকে এনে সরকারবিরোধী বক্তব্য দিয়েছেন। এসব কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। দায়িত্বশীল পদে থেকে সরকারবিরোধী ব্যবস্থা গ্রহণ করে দায়িত্বের অবহেলা করেছেন। তাই তাকে তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

এ ছাড়াও, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাইদুর রহমানকে তার পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

এ নিয়ে জামালপুরে গত ৪৮ দিনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩১ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo