1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা মেহেরপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা সেনাপ্রধান: দেশের ইতিহাসে এতো চমৎকার নির্বাচন আগে হয়নি ‘ঝুমুল’ বৃষ্টিতে সিলেট-ময়মনসিংহে আগাম বন্যার শঙ্কা

দক্ষিণ কেরানীগঞ্জে জাল নোটসহ গ্রেফতার ৩

  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ৯২ হাজার টাকার জাল নোট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-১০। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে জাল নোটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো— মো. মিরাজ সরদার (৩৮), মো. সুমন (৩৫) ও মো. নুর জামাল (৩৪)। এসময় তাদের নিকট থেকে ১ হাজার টাকা সমমূল্যের ৪৭টি জাল নোট, পাঁচশো টাকা সমমূল্যের ৯০টি জাল নোট ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন ব্যস্ততম এলাকায় জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo