1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

যে কারণে এক টাকাও পারিশ্রমিক নিলেন না আমির খান

  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

বলিউডের থ্রি এডিএট তারকা আমির খানের ‌‘লাল সিং চাড্ডা’ প্রেক্ষাগৃহে ১১ আগস্ট মুক্তি পায়। ছবিটি ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’ করেছে, এমনই অভিযোগ আসে বিভিন্ন মহল থেকে। এর পরেই দেশের নানা রাজ্যে ছবিটিকে বয়কট করার ডাক ওঠে।

এত প্রচার, শিল্পীদের অনুরোধ সত্ত্বেও ‘লাল সিং চাড্ডা’ দেখল না দর্শক। চার বছর পর আমিরের প্রত্যাবর্তন ছাপ ফেলতে পারল না ছবির ব্যবস্যায়।

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিং চাড্ডা’। হলিউড অভিনেতা টম হ্যাঙ্কসের জুতোয় পা গলিয়েছিলেন আমির। তার বিপরীতে অভিনয় করেছেন কারিনা। অঘোষিত ভাবে ছবির ব্যর্থতার দায়ভার এক প্রকার নিজের কাঁধেই নিয়ে নিয়েছেন আমির খান।

ছবিটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় ১৮০ কোটি টাকা।  যে ছবিকে ঘিরে ছিল আকাশছোঁয়া প্রত্যাশা, বক্স অফিসে তার দৌড় থামল মাত্র ৬০ কোটিতে। ছবির আয়ের অঙ্ক দেখে মাথায় হাত প্রযোজকদের। তাই এই ছবির জন্য কোনো পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমির খান।

প্রযোজকদের কথা মাথায় রেখে নিজের পারিশ্রমিক নেবেন না আমির। অভিনেতা তার প্রাপ্য টাকা নিলে তাদের ক্ষতির অঙ্ক হত ১০০ কোটি। সেই ক্ষতি পূরণ করতেই এমন সিদ্ধান্ত নিলেন নায়ক। ফলে অপেক্ষাকৃত কম লোকসান হবে প্রযোজকের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo