1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

আমরা কি তাহলে চলচ্চিত্র নির্মাণ করবো না: জয়া

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

‘হাওয়া’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা এবং মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘শনিবার বিকেল’-এর মুক্তির অনুমতি না দেওয়া নিয়ে প্রতিবাদ মুখর চলচ্চিত্র অঙ্গন।

এসব বিষয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোটার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলন হয়।‘বাংলা চলচ্চিত্র বা কনটেন্টে সেন্সরশিপের খড়গ-গল্প বলার স্বাধীনতা চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা।

এসময় জয়া আহসান বলেন, ‘কোনো শিল্পকলা আসলেই কি কোনো শর্ত মেনে চলতে পারে? কোনো চলচ্চিত্র কি শর্তসাপেক্ষে তৈরি হতে পারে? তাহলে চলচ্চিত্র কেনো? প্রাণ-প্রকৃতি নিয়ে আমার নিজের একটা খাঁটি আবেগ আছে। সেই জায়গা থেকে প্রাণ-প্রকৃতি নিয়ে আমি যদি আরও বেশি কথা বললো। তাই বলে কি চলচ্চিত্র বন্ধ করতে হবে?

তিনি বলেন, বন উজাড় হচ্ছে, দিনের পর দিন পশুপাখির সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে এগুলোর বেলায় বনবিভাগ বা প্রশাসন কোথায়? চলচ্চিত্রের বেলায় প্রশাসনের একটা চাপ কেনো? সব চরিত্র যদি নিয়ম মেপে চলতে থাকে তাহলে তো কোনো ফিকশনই তৈরি হবে না। আমরা কি তাহলে চলচ্চিত্র নির্মাণ করবো না? আমরা কি তাহলে গল্প বলবো না?

এই অভিনেত্রী বলেন, ‘শনিবার বিকেল’ সিনেমাটি নিয়ে এখন কথা হচ্ছে। এটা নিয়ে আমরা অসুবিধার সম্মুখীন হচ্ছি। হলি আর্টিজেনের ঘটনা কি আসলে ঘটেনি? ঘটেছে তো। সেগুলো নিয়ে লেখালেখি হয়েছে। কিছুদিন আগে শাহিন আক্তার একটি উপন্যাস রচনা করলেন। সেগুলো কি আমরা আটকাতে পেরেছি। চলচ্চিত্রের বেলা কি অসুবিধা? আমার জন্মদিন ১লা জুলাই। হলি আর্টিজেনের ঘটনা নিয়ে আমি এতোটা ট্রমাটাইজ হয়ে আছি যে আমার জন্মদিনটা আমি পালন করতে পারি না। আমার মনে হয় ওই দিনটিতে একটা কাল দাগ লেগে গেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, তারিক আনাম খান, শম্পা রেজা, আফসানা মিমি, নুরুল আলম আতিক, মাসুম রেজা, কামার আহমেদ সাইমন, অমিতাভ রেজা, পিপলু আর খান, মেজবাউর রহমান সুমন, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারি মমসহ শিল্প-সংস্কৃতির অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo