1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

এক নাটকে তিন তারকা ক্রিকেটার!

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

শিমুলতলী গ্রামের যুবক হাসান মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একটা ধাতব বাক্স। খুলে হাসান দেখে বাক্সভর্তি সোনার বার! চমকে ওঠে হাসান। ভাবে সে গুপ্তধন পেয়ে গেছে। কিন্তু ঝামেলা হয় একটা। পুরো ঘটনাটা দেখে ফেলে গ্রামের দুষ্ট ব্যবসায়ী সদরুলের কর্মচারী রূপচাঁদ। সে পুরো ঘটনাটা জানাতে এক দৌড়ে চলে যায় সদরুলের কাছে। হাসান ভাবে, যেহেতু মাখন ও সদরুল এই গুপ্তধন পাওয়ার কথা জেনে গেছে, তার মানে পুরো গ্রামে এই ঘটনা রাষ্ট্র হতে বেশি সময় লাগবে না। তার মানে এই গুপ্তধন ধরে রাখতে কষ্ট হবে তার। সে এক মুহূর্ত ভাবে ও গুপ্তধনের বাক্সটা নিয়ে চলে যায়। ঘটতে থাকে নানান ঘটনা। এমন গল্পে এগোবে ‘গোল্ডেন সিক্স’নাটক।

এ নাটকে অভিনয় করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মাদ আশরাফুল ও নারীদের দলের জাহানারা আলম।

‘গোল্ডেন সিক্স’ নাটকটি রচনা ও পরিচালনা তারিক মুহাম্মদ হাসান। ৯ আগস্ট থেকে আরটিভিতে শুরু হয়েছে এই ধারাবাহিক। প্রচার হবে প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ১০টায়।

তিন ক্রিকেটার ছাড়াও এতে অভিনয় করেছেন যাহের আলভি, শেহতাজ, রুকাইয়া জাহান চমক, মুকিত জাকারিয়া, সোহেল খান প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo