1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মাদক-মামলা থেকে মুক্ত শাহরুখপুত্র

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২

মাদক নেয়া এবং বিক্রির অপরাধে শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করেছিল নারকোটিক কন্ট্রোল ব্যুরো। শুক্রবার মামলার চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হলো। 

মাস আটেক আগে মুম্বইয়ে একটি প্রমোদতরির পার্টি থেকে গ্রেপ্তার করা হয়েছিল আরিয়ান খানকে। তার বিরুদ্ধে মাদক নেওয়া এবং বিক্রির অভিযোগ আনা হয়েছিল। ওই জাহাজ থেকে বহু ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল নারকোটিক ব্যুরোর মুম্বই শাখা।

শাহরুখ পুত্র গ্রেপ্তার হওয়ায় তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। রাজনীতির কারবারিরাও পক্ষে-বিপক্ষে যুক্তি সাজাতে থাকে। বস্তুত, এই ঘটনায় ধর্মীয় রাজনীতির ছাপও দেখতে পান বহু বিশেষজ্ঞ। ওই পর্বে প্রায় তিন সপ্তাহ জেলে থাকতে হয় শাহরুখপুত্রকে। জেলে তার সঙ্গে দেখা করতে যান শাহরুখ খান। তবে আদালতে আরিয়ান খান স্পষ্ট জানান, এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। ২৩ বছরের আরিয়ানের কাছে মাদক পাওয়া যায়নি বলে আদালতের কাছে দাবি করেন তার আইনজীবী।

রাজনীতির মহলে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক চলতে থাকে। যে অফিসার আরিয়ানকে গ্রেপ্তার করেছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়। মুম্বই ব্রাঞ্চের হাত থেকে মামলাটি সরিয়ে দেওয়া হয় নারকোটিক ব্যুরোর দিল্লি ব্রাঞ্চের কাছে।

শুক্রবার মামলাটির চার্জশিট আদালতের কাছে পেশ করে নারকোটিক ব্যুরো। সেখানে ১৪ জনের বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। আরিয়ান-সহ ছয়জনের নাম সেখানে নেই। নারকোটিক ব্যুরো জানিয়েছে, আরিয়ানের কাছে মাদক ছিল, এমন তথ্য তারা দেখাতে পারেনি।

তাহলে কি ফাঁসানোর চেষ্টা হয়েছিল আরিয়ানকে? শুক্রবার নতুন করে সে প্রশ্ন সামনে এসেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo