1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

ফেসবুকে আসা বিজ্ঞাপন বন্ধ করার উপায়

  • আপডেটের সময় : সোমবার, ১৬ মে, ২০২২

সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। সারাবিশ্বেই রয়েছে মেটার মালিকানাধীন সাইটটির ব্যবহারকারী। দিন দিন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। দিনের বেশিরভাগ সময়ই কাটাচ্ছেন ফেসবুক স্ক্রল করতে করতে।

তবে বিজ্ঞাপনের যন্ত্রণা সহ্য করতে হয় এখানেও। কোনো ভিডিও দেখতে গেলেন একটু পর পর বিভিন্ন বিজ্ঞাপন এসে আপনার মুডটাই নষ্ট করে দেয়। চাইলে কিন্তু খুব সহজেই বিজ্ঞাপন আসা বন্ধ করতে পারবেন।

অবাঞ্ছিত বিজ্ঞাপন লুকিয়ে রাখার পাশাপাশি বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মতামত জানানো যায়। আপনার মতামতকে প্রাধান্য দিয়ে পরে অন্য বিষয়ে বিজ্ঞাপন দেখাবে ফেসবুক। ফলে অবাঞ্ছিত বিজ্ঞাপন আপনার নিউজফিডে দেখাবে না।

আপনার নিউজফিডে বিজ্ঞাপন আসা বন্ধ করতে যা করবেন-

> প্রথমেই প্রদর্শিত বিজ্ঞাপনের ডান দিকের কোণে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন।
> এরপর ড্রপডাউন মেন্যু থেকে হাইড অ্যাড (Hide ad) অপশন নির্বাচন করতে হবে।
> এখন আপনি কেন বিজ্ঞাপনটি লুকিয়ে রাখতে চাচ্ছেন, তা ফেসবুককে জানাতে হবে।
> নির্দিষ্ট প্রতিষ্ঠানের কোনো বিজ্ঞাপন দেখতে না চাইলে বিজ্ঞাপনের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করতে হবে।
> সেখানে ‘হোয়াই আই অ্যাম সিইং দিস অ্যাড?’ অপশনে ক্লিক করুন।
> এর পরের অপশনে প্রবেশ করে ‘হাইড অল অ্যাডস ফ্রম দিস অ্যাডভারটাইজার’র পাশে থাকা হাইড বাটনে ক্লিক করুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo