1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শেয়ারবাজারে টানা পতন বিনিয়োগকারীরা হতাশ

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

টানা দরপতনের বৃত্তে আটকে গেছে দেশের শেয়ারবাজার। দিনের পর দিন দরপতন হচ্ছে। পতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা নানা উদ্যোগ নিলেও তা কাজে আসছে না। ফলে প্রতিদিন পুঁজি হারানো বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে। 

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) দরপতন হওয়ার মাধ্যমে টানা চার কার্যদিবস পতনের মধ্যে থাকল শেয়ারবাজার। গত বছরের অক্টোবর থেকেই পতনের মধ্যে রয়েছে শেয়ারবাজার। তবে সাম্প্রতিক সময়ে পতনের মাত্রা অনেক বেড়ে গেছে। দরপতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সার্কিট ব্রেকারের নিয়মে পরিবর্তন এনেছে। একদিনে কোনো সিকিউরিটির দাম ২ শতাংশের বেশি কমতে পারবে না বলে নিয়ম করে দেওয়া হয়েছে। এতে পতনের মাত্রা কিছুটা কমলেও দরপতন ঠেকানো যাচ্ছে না। উলটো প্রতিদিন অসংখ্য প্রতিষ্ঠানের শেয়ারের ক্রেতা সংকট দেখা যাচ্ছে। সেই সঙ্গে লেনদেনেও নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট কমে ছয় হাজার ৬৪১ পয়েন্টে নেমে গেছে। এর মাধ্যমে টানা চারদিনের পতনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমল ১৩০ পয়েন্ট। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বৃহস্পতিবার ৭ পয়েন্ট কমে ২ হাজার ৪৫১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৩০টি। আর ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৫ কোটি ৬৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৯০ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৫ কোটি ১৪ লাখ টাকা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo