1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ইরানি পরিচালকের ছবিতে জয়া

  • আপডেটের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

বাংলাদেশে চলছে ‘দিন-দ্য ডে’ খ্যাত ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের নতুন আরেকটি চলচ্চিত্রের কাজ। একারণে বর্তমানে এই পরিচালক অবস্থান করছেন ঢাকাতেই। জমজমসহ আরও চার জন ইরানি কুশলী গত মার্চ থেকে বাংলাদেশেই আছেন। শুটিংয়ের আগে চষে বেড়িয়েছেন ঢাকার বিভিন্ন স্থান।

সবশেষ খবর হলো, তাদের এ ছবিতে কাজ করছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সঙ্গে আছেন রিকিতা নন্দিনী শিমু। অতাশ জমজমের চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমাটির নাম ‘ফেরেশতে’।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ছবিটির নাম ‘সিএনজি’ হিসেবে অনুমতি নেওয়া হয়েছে। গত ১৩ মার্চ তারা এটি পায়। এতে অতাশ জমজমের সঙ্গে  কাজ করছেন বৈরাম ফজলি, মোখতারি, মোবারেখ, আতিয়া পিরালি ও কাভস।

জানা যায়, আজ সোমবার বসুন্ধরার সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট এন্ড রেস্টুরেন্টেসহ আশেপাশের এলাকায় ইরানি টিম জয়া আহসানকে নিয়ে সকাল থেকেই শুটিং শুরু করে। তার সঙ্গে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু। দুইজনই বস্তিতে বসবাসকারীর পোশাকে সেজে রিকশায় চড়ে ঘুরছেন। জয়ার কোলে তিন বছরের একটি মেয়ে বাচ্চাও রয়েছে। প্রায় ২০ দিনের শুটিং করবে ইরানি টিম। বেশিরভাগই হবে ডে-শুট।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo