1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

গায়ক টম পার্কার আর নেই

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন ব্রিটিশ-আইরিশ বয় ব্যান্ড ‘দ্য ওয়ান্টেড’-এর অন্যতম সদস্য টম পার্কার। কয়েক বুধবার (৩০ মার্চ) মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। মৃত্যুকালে স্ত্রী কেলসি পার্কার, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন টম। তার মৃত্যুতে সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

গায়কের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ‘দ্য ওয়ান্টেড’। ব্যান্ড দলটির পক্ষে জানানো হয়েছে, ‘টম পার্কারের অকাল মৃত্যুতে আমরা বাকরুদ্ধ। টম আমাদের ভাই ছিল, শব্দ দ্বারা এই শূন্যতা বাখ্যা করা সম্ভব নয়। আমাদের মনের পরিস্থিতি বলে বোঝাতে পারবো না। টম আজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে।’

এর আগে ২০২০ সালের অক্টোবরে মাথায় টিউমার ধরা পড়ে টম পার্কারের। সে সময় চিকিৎসা শুরু হলেও খুব বেশি আশার আলো দেখতে পাননি চিকিৎসকরা। অসুস্থতা নিয়েই চলতি বছর শেষবার মঞ্চে পারফর্ম করেন টম।

প্রসঙ্গত, ২০০৯ সালে তৈরি হয়েছিল বয় ব্যান্ড ‘দ্য ওয়ান্টেড’। ‘অল টাইম লো’, ‘গ্ল্যাড ইউ কেম’-এর মতো সুপারহিট গান উপহার দিয়েছেন তারা। ২০১৪ সালে দলটি ভেঙে গেলেও ২০২১ সালে ক্যানসার রোগীদের জন্য অর্থ সংগ্রহে এক জোট হয় দলের সদস্যরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo