1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

এক নাটকেই চার চরিত্রে আসাদুজ্জামান নূর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হচ্ছে শিশুতোষ গোয়েন্দা ধারাবাহিক নাটক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’। এই ধারাবাহিকের ‘আগুনপাখির বাসা’ গল্পে একাই চারটি চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর।

সুইপার সুখলাল, মালি জগলুল, দারোয়ান শাহনূর ও মুক্তিযোদ্ধা নাসির আহমেদ- এই চার চরিত্রে দেখা যাবে অভিনেতা আসাদুজ্জামান নূরকে।

তিনি ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করেছে শিশুশিল্পী নদী, তূর্য, আনভিতা, নীল। আরো আছেন ফারজানা ছবি ও কবির আহমেদ।

নাটকটির গল্পে দেখা যাবে, শিশু গোয়েন্দা মিতু ও টিটু বন্ধুদের মাধ্যমে জানতে পারে ‘আগুনপাখির বাসা’ নামের মহল্লার পুরনো বাড়িটিতে নাসির আহমেদ নামে একজন নতুন ব্যক্তি এসেছেন। কিন্তু তাকে কখনো দেখা যায় না। সে বাড়িতে আরো তিনজন কাজের লোক-সুখলাল, জগলুল ও শাহনূরকে দেখা যায়। মিতু-টিটুরা খেয়াল করে এই চারজনকে কখনো একসঙ্গে দেখা যায় না। প্রত্যেকেই আলাদা আলাদা থাকেন। প্রত্যেকের আচরণই কেমন যেন রহস্যময়। তবে চৌকশ ক্ষুদে গোয়েন্দা দল একসময় ঠিক ঠিক ভেদ করে ফেলে এই রহস্য। বেরিয়ে আসে মুক্তিযুদ্ধের বীরত্বময় কিছু করুণ কাহিনী।

বিটিভিতে ধারাবাহিকটি প্রতি শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রচারিত হচ্ছে। এই ধারাবাহিকের ২৩তম পর্ব থেকে ২৬তম পর্বে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে। ‘আগুনপাখির বাসা’ গল্পটির প্রচার শুরু হবে ২৬ মার্চ (শনিবার) থেকে। এই গল্পের রচয়িতা স্বপন নাথ। প্রযোজনায় আছেন  মো. এরশাদ হোসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo