1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে

স্বর্ণের দাম আরও কমলো

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

বিশ্ববাজারে দাম কমার প্রেক্ষিতে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৭ হাজার ৯৯ টাকা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস জানিয়েছে, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৩ হাজার ৫৯৯ দশমিক ৮৪ টাকা। বর্তমানে দাম রয়েছে ৭৪ হাজার ৬৪৯ দশমিক ৬০ টাকা। ভরিতে দাম কমেছে ১০৪৯ দশমিক ৭৬ টাকা।

১৮ ক্যারেটের ভরির দাম ধরা হয়েছে ৬৩ হাজার ১০২ দশমিক ২৪ টাকা। গত সোমবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল ৬৪ হাজার ৩৫ দশমিক ৩৬ টাকা। ভরিতে দাম কমেছে ৯৩৩ দশমিক ১২ টাকা।

সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম পড়বে ৫২ হাজার ৬০৪ দশমিক ৬৪ টাকা। বর্তমানে দাম রয়েছে ৫৩ হাজার ৩৬২ দশমিক ৮০ টাকা। ভরিতে দাম কমেছে ৭৫৮ দশমিক ১৬ টাকা।

রুপার দাম অপরিবর্তিত

২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে এক হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট এক হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট এক হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo