1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই পরীমণির

  • আপডেটের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করার কথা পরীমণির। তবে হঠাৎ শনিবার দুপুরে গণমাধ্যমে পরীমণি জানান, শারীরিক অবস্থার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

তবে ঘটনার সত্যতা জানতে চাইলে পরীমণির প্যানেলের সাধারণ সম্পাদক নিপুণ গণমাধ্যমকে বলেন, ‘আমরা তো জানি এখন পরীর শরীরটা খারাপ। সে তো আমাদের সঙ্গে সাইন করা, এখন আর আসলে প্রার্থীতা প্রত্যাহারের সময়ও নেই, সরে দাঁড়ানোরও সুযোগ নেই।’

নিপুণ আরও বলেন, ‘ পরীমণি নির্বাচনে সক্রিয় থাকবে কিনা এখন বলতে পারছি না। সে যখন আমাদের সঙ্গে দেখা করেছে, তখন শরীর খারাপের কথা বলেছে। আমরা বলেছি বেটার ফিল করলে বের হইয়ো, কারণ কোভিড পরিস্থিতিও তো ভালো না।’

এছাড়া শনিবার দুপুর ২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সময় ছিল। এই সময়ের মধ্যে পরীমণির লিখিত আবেদন নির্বাচন কমিশনের কাছে জমা পড়েনি।

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। নির্বাচনে আরেকটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo