1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

বছরের প্রথম কার্যদিবসে সূচকের বড় চমক

  • আপডেটের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

বছরের প্রথম কার্যদিবস রবিবার (২ জানুয়ারি) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে  সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬.৪৮ পয়েন্ট বা ১.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৮৫৩.১৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৮.০৫ পয়েন্ট বা ১.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৩১.৪৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪.২৫ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫২৩.৭৮ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ২৯৪টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি শেয়ার দর। ডিএসইতে এদিন ৮৮৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ৩২ কোটি টাকার বেশি।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ২৪০.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৫৪.২৪ পয়েন্টে। সিএসইতে ২৬২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত আছে ১২টির।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo