1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শ্রীদেবীর কারণে ভাইয়ের সঙ্গে হাতাহাতি করেছিলেন অনিল কাপুর

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

‘মিস্টার ইন্ডিয়া’ থেকে ‘তেজাব’ হয়ে ‘স্লামডগ মিলিয়নেয়ার’ বা ‘২৪’ সিরিজ। শ্রীদেবী, মাধুরী দীক্ষিত হয়ে বহু নায়িকার নায়ক অনিল কাপুর। ১২৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। পেয়েছেন অনেক সম্মান, পুরস্কার। ‘তেজাব’ তাঁকে প্রথম ‘সেরা নায়ক’-এর সম্মান এনে দিয়েছিল। জাতীয় পুরস্কার পেয়েছিলেন ‘পুকার’ ছবিতে অভিনয় করে।

তবে পর্দায় পরিচিতি পাওয়ার আগে কপর্দকশূন্য ছিলেন অনিল। মুম্বইতে টিকে থাকার জন্য তাকে নানা ধরনের কাজ করতে হয়েছিল। সেই কাজগুলো ছিল অদ্ভুত। মিঠুন চক্রবর্তীকে রোজ ঘুম থেকে ওঠানোর দায়িত্ব ছিল তাঁর! এই কাজের বিনিময়ে তিনি পারিশ্রমিকও পেতেন।

বলিউড বলছে, মাটির কাছাকাছি থেকে উঠেছেন অনিল কপূর। মধ্যবিত্ত পরিবারের সন্তান। বড় হয়েছেন চেম্বুরে, মুম্বইয়ের কাছাকাছি একটি ছোট্ট জায়গায়। বহু পরিশ্রমের পরে তিনি বড় পর্দার ‘মিস্টার ইন্ডিয়া’। তবে বিয়ের আগে নাকি ২৫ জনের সঙ্গে প্রেম ভেঙেছে পর্দার ‘লক্ষ্মণ’-এর! সুনীতাকে বিয়ের আগে তিনি নাকি ফিল্মি দুনিয়ার জনা ২৫ যুবতীর প্রেমে পড়েছিলেন! প্রত্যেক বার একটি করে প্রেম ভাঙত। অনিল হা-হুতাশ করতেন তার বান্ধবী সুনীতার কাছে। নিজেকে নাকি ভীষণ অপদার্থও মনে করতেন। প্রথম বড় বাজেটের ছবি সই পরে নাকি সাহসে ভর করে সুনীতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। অনিল ভাগ্যবান, সুনীতা অন্তত তাকে ফিরিয়ে দেননি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo