1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

ইমনের সঙ্গে সিনেমা করছেন না মাহি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

ওমরাহ করে দেশে ফিরেছেন নায়িকা মাহিয়া মাহি। ১৭ ডিসেম্বর থেকে শুটিংয়ে ফেরার কথা ছিল এ নায়িকার। অভিনেতা ইমনের সঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরীর কাগজের বিয়ে নামের ওয়েব সিনেমায় কাজ করার কথা তার; কিন্তু শুটিংয়ে ফিরছেন না মাহি।

বুধবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত জানা গিয়েছিল এই সিনেমায় কাজ করবেন মাহি। কিন্তু এদিন রাতেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। জানালেন, ‘কাগজের বৌ’তে কাজ করছেন না।

মাহি জানান, অসুস্থতার কারণে কাগজের বিয়ে ওয়েব সিনেমাটি আর ‘হয়তো’ করছেন না তিনি। সেই সঙ্গে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

বুধবার মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এসব কথা জানান মাহি। তিনি লিখেছেন, ‘শারীরিক অসুস্থতার কারণে কাগজের বৌ (কাগজের বিয়ে) হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে কাগজের বৌ (কাগজের বিয়ে)-এর জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo