1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শিল্পা শেট্টি ও তার মায়ের বিরুদ্ধে প্রতারণার মামলা

  • আপডেটের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

পর্নকাণ্ডের মাঝেই উত্তরপ্রদেশে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ উঠলো বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তার মা সুনন্দা শেট্টির বিরুদ্ধে। একাধিক জায়গায় কোম্পানির শাখা খোলার নাম দিয়ে বহু মানুষের থেকেই কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হজরতগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন জ্যোৎস্না চহান নামে এক মহিলা। রোহিত বীর সিংহ নামে এক ব্যক্তি বিভূতি খন্দ থানায় আরেকটি আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। দুটি মামলা দায়ের হওয়ার পরই আরও তৎপর হয়ে উঠেছে পুলিশ।

লখনউ পুলিশের ডিসিপি (পূর্ব) সঞ্জীব সুমনের ভাষ্য, ওই দুই থানা থেকেই শিল্পা ও তার মা-কে নোটিস পাঠিয়ে জানানো হয়েছে। সোমবারই লখনউ পুলিশের একটি দল মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেবে শিল্পা ও তার মাকে জেরা করতে। যেহেতু মামলাটি হাইপ্রোফাইল, তাই সমস্ত বিষয় খতিয়ে দেখেই পদক্ষেপ করা হবে।’

পুলিশ সূত্রে খবর, ‘আইওসিস ওয়েলনেস সেন্টার’ নামে একটি সংস্থা চালাতেন শিল্পা। উত্তরপ্রদেশে নানা জায়গায় ওই শরীরচর্চা কেন্দ্রের শাখাও রয়েছে। ওই সংস্থার চেয়ারম্যান শিল্পা নিজে। আর ডিরেক্টর হলেন তার মা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo