1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

দাম না পেয়ে ক্ষতির মুখে নাটোরের চামড়া ব্যবসায়ীরা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

সরকারের নির্ধারিত দামে চামড়া কিনতে চাচ্ছেনা আড়ত ব্যবসায়ীরা। এতে ক্ষতির মুখে পড়েছেন নাটোরের মৌসুমি চামড়া ব্যবসায়ীরা।

মৌসুমি ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন না ব্যবসায়ীরা। ছাগলের চামড়া ১২ টাকা ও গরুর চামড়া ৩৩ থেকে ৩৭ টাকা ফুট সরকারি নির্ধারিত দাম হলেও তা কেউ মানছেন না।

ব্যবসায়ীরা বলছেন, ভালো দাম না পেলে ভারতে চোরাই পথে চামড়া পাচারের আশঙ্কা থাকে। কারণ ভারতের বাজারে বাংলাদেশি চামড়া ব্যাপক চাহিদা আছে।

নাটোর চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি শরিফুল ইসলাম শরীফ বলেন, সরকারের নির্ধারিত দামেই চামড়া কিনছি। কিন্তু ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করায় আমরা ঠিকমতো চামড়া কিনতে পারছি না।

এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, চামড়া ব্যবসায়ীরা মূলধন সংকট ও ট্যানারি মালিকদের কাছে বকেয়ার দোহায় দিচ্ছেন। তবে এসব অজুহাতে যদি চামড়া নষ্ট হয় তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo