1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • আপডেটের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১১ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ রান তোলে মুমিনুলরা। প্রথম ইনিংসে ২৭৬ রানে জিম্বাবুয়ে অলআউট হলে ১৯২ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ফলে ৪৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৫৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ২২০ রানের জয় পায় বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo