1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

আর্জেন্টিনার পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • আপডেটের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ফুটবল প্রেমিক আর্জেন্টিনা দলের ভক্ত স্বপন মন্ডল (৩৫) নিজ বাড়ির ঘরের ছাদে প্রিয় দলের পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

বুধবার (৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলাবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যু স্বপন মন্ডল ওই গ্রামের নওশা মন্ডলের ছেলে।

জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান মন্ডল জানান, আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত স্বপন মন্ডল বুধবার সকালে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে কোপা আমেরিকা ফুটবলের সেমি ফাইনাল খেলা টেলিভিশনে দেখেন। এই খেলায় আর্জেন্টিনা দল জয়লাভ করে। এই আনন্দে দুপুরে নিজ বাড়ির ঘরের ছাদে উঠে আর্জেন্টিনার পতাকা উত্তোলন করতে ছিলেন। এই সময় তার ঘরের পাশ দিয়ে চলে যাওয়া বিদ্যুৎ সরবরাহের ১১ হাজার ভোল্ট তারের সাথে ওই পতাকার লোহার পাইপটি লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা হন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে এ ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo