1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিৎ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

দেশের প্রায় সব কণ্ঠশিল্পীর কণ্ঠস্বর হিসেবে গেলো বছর গঠিত হলো সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এবার চূড়ান্ত হলো সেই সংগঠনের নেতৃত্ব। এর সভাপতি হলেন রবীন্দ্রসংগীত শিল্পী ও সংগঠক রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সাধারণ সম্পাদক হলেন আধুনিক বাংলা গানের পুরোধা কুমার বিশ্বজিৎ।

১৫ জুন সংগঠনটির চতুর্থ সাধারণ সভায় এ কমিটি চূড়ান্ত করা হয়। অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় দেশের বিভিন্ন প্রজন্মের ৫০ জন সংগীতশিল্পী অংশ নেন।

সংগঠনের উপদেষ্টা রফিকুল আলম ২০২১-২০২৩ সালের জন্য দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নাম প্রস্তাব করেন। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন পায়।

নতুন কমিটিতে সহ-সভাপতি তপন চৌধুরী ও সামিনা চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হাসান আবিদুর রেজা জুয়েল, সাংগঠনিক সম্পাদক জয় শাহরিয়ার, অর্থ সম্পাদক চন্দন সিনহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোমনুর মনির কোনাল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কিশোর দাস, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাব্বির জামান, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মইদুল ইসলাম খান শুভ, দফতর সম্পাদক ইউসুফ আহমেদ খান মনোনীত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্যবৃন্দ হলেন রবি চৌধুরী, আঁখি আলমগীর, অনিমা রায়, আলিফ আলাউদ্দিন, লাবিক কামাল গৌরব, ইলিয়াস হোসেইন, সমরজিৎ রায়, পিন্টু ঘোষ, সন্দীপন দাস, সাজিয়া সুলতানা পুতুল ও সাহস মোস্তাফিজ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo