1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

আট মাসে এডিপি বাস্তবায়ন ৩৩ দশমিক ৮৩ শতাংশ

  • আপডেটের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১

চলতি ২০২০-২০২১ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৩৩ দশমিক ৮৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে। বিগত পাঁচ বছরের একই সময়ের হিসেবে এটি সর্বনিম্ন বাস্তবায়ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এই আট মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ৭২ হাজার ৬০৩ কোটি ৩৫ লাখ টাকা। চলতি অর্থবছরে এডিপির আকার ছিল ২ লাখ ১৪ হাজার ৬১১ কোটি টাকা। গত ২০১৯-২০ অর্থবছরে এই আট মাসে বাস্তবায়ন হয়েছিল ৩৭ দশমিক ২৬ শতাংশ।

এডিপি বাস্তবায়ন চিত্রে দেখা যায়, চলতি অর্থবছরের আট মাসে সরকারি বরাদ্দের (জিওবি) অংশে ব্যয় হয়েছে ৩৪ দশমিক ২৭ শতাংশ এবং প্রকল্প সাহায্য অংশের ব্যয় হয়েছে ৩৪ দশমিক ৭১ শতাংশ। এছাড়া সংস্থা ও করপোরেশনের নিজস্ব বরাদ্দ থেকে ব্যয় হয়েছে ২১ দশমিক শূন্য ৯ শতাংশ অর্থ। এডিপি বরাদ্দের বড় ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের বাস্তবায়ন চিত্রে দেখা যায়, স্থানীয় সরকার বিভাগ ব্যয় করতে পেরেছে বরাদ্দের ৩৬ দশমিক শূন্য ৯ শতাংশ অর্থ, বিদ্যুত্ বিভাগ ৪১ দশমিক ৯৫ শতাংশ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৩৪ দশমিক ৩৩ শতাংশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৩০ দশমিক ৩৮ শতাংশ, রেলপথ মন্ত্রণালয় ৩৪ দশমিক ৫৭ শতাংশ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৩৭ দশমিক ১২ শতাংশ, স্বাস্থ্যসেবা বিভাগ ২১ দশমিক ৩৮ শতাংশ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৪২ দশমিক শূন্য ৫ শতাংশ, সেতু বিভাগ ২৫ দশমিক ১৬ শতাংশ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ৩৩ দশমিক ৩৬ শতাংশ, পানিসম্পদ মন্ত্রণালয় ৩৯ দশমিক ৬৫ শতাংশ, নৌ-পরিবহন মন্ত্রণালয় ৩৩ দশমিক ৬১ শতাংশ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ২৮ দশমিক ১৬ শতাংশ, শিল্প মন্ত্রণালয় ৩৯ শতাংশ উল্লেখযোগ্য।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও এডিপি সংশোধন করে বরাদ্দ কমিয়ে আনা হয়েছে। চলতি মাসের শুরুতে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে ২০২০-২১ অর্থবছরের জন্য ১ লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকা ব্যয় সংবলিত সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উত্স (জিওবি) হতে অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা এবং বৈদেশিক উত্স থেকে অর্থায়ন ধরা হয়েছে ৬৩ হাজার কোটি টাকা। মূল এডিপির তুলনায় সংশোধিত এডিপির বরাদ্দ কমছে ৭ হাজার ৫০১ কোটি ৭৯ লাখ টাকা বা ৩ দশমিক ৬৬ শতাংশ। মূল এডিপিতে অন্তর্ভুক্ত ছিল ১৫৮৪টি প্রকল্প। সংশোধিত এডিপিতে বরাদ্দসহ অন্তর্ভুক্ত মোট প্রকল্পের সংখ্যা ১ হাজার ৭৮৫টি।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo