1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

তৌসিফ-সাফার ‘লাভার্স ফুড ভ্যান’

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

রোমান্টিক নাটকের জুটি হিসেবে দারুণ জনপ্রিয় তৌসিফ মাহবুব ও সাফা কবির। এবার তারা জুটি বাঁধলেন আরও একটি নাটকে। নাটকের নাম ‘লাভার্স ফুড ভ্যান’। এটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা ভিকি জাহেদ।

‘লাভার্স ফুড ভ্যান’-এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। টিএইচ তন্ময় ও রাব্বি রাজের প্রযোজনায় নাটকের চিত্রগ্রাহক ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন অর্ণব হাসনাত। রোমান্টিক থ্রিলারধর্মী গল্পের এই নাটকটিতে গান ব্যবহৃত হয়েছে দুটি। এর মধ্যে ওয়াসিক সৈকতের কথা এবং টিএইচ তন্ময় ও তানজীরের সুরে একটি গান গেয়েছেন কনা ও তানজীর।

নাটক প্রসঙ্গে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘অন্যরম একটা প্রেমের গল্পে কাজ করলাম। গল্পে প্রেম আছে, থ্রিল আছে। দর্শকরা এক্সাইটমেন্ট পাবে।’

সাফা কবিরের ভাষ্য, ‘এই নাটকটিতে প্রেম আছে, মজা আছে। আবার চমকও আছে। একেবারে এই সময়ের একটি গল্প। আশা করছি সাড়া পাবো।’

নাটকটি নির্মিত হয়েছে কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্টের ব্যানারে। আসছে ১৯ ফেব্রুয়ারি রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে ‘লাভার্স ফুড ভ্যান’। এর ঠিক পরপরই রাত ৯টায় বৃক্ষ ফিল্মসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ‘লাভার্স ফুড ভ্যান’।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo