1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক আর নেই

  • আপডেটের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও বেসরকারি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)।

বুধবার (১০ ফেব্রুয়ারি) তিনি দুবাইয়ের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জয়নুল হক শিকদার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ন্যাশনাল ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এ এস এম বুলবুল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সিকদার গ্রুপের পরিচালক সৈয়দ কামরুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এদিকে, জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক শোকবার্তায় বলা হয়েছে, সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া, জয়নুল হক সিকদারের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের পৃথক এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo