1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নকল ওয়েবসাইট!

  • আপডেটের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নামে নকল ওয়েবসাইট তৈরি করে বেসরকারি প্রথমিক বিদ্যালয় সরকারি করণের নামে বিভিন্ন তথ্য সংগ্রহের অযুহাতে অর্থ আদায় করার অভিযোগে অবশেষেে এই চক্রের মূলহোতা রুহুল আমিনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. রুহুল আমীন প্রিন্স পটুয়াখালীর দশমিনা উপজেলার ১২৫ নং দক্ষিণ চর-শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ছবি ব্যাবহার করে দির্ঘদীন ধরে একটি চক্র প্রথমিক শিক্ষা অথিদপ্তরের নকল ওয়েবসাইট খুলে প্রাথমিক বিদ্যালয় সরকারি করনের নামে বিভিন্ন তথ্যের কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছে। এঘটনার জানাজানি হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘অতিরিক্ত সচিব ও অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ চলতি মাসের ২ তারিখে মিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেন যার নাম্বার ১৪৫।

এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত বলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট তৈরির মূল অপরাধীকে র‍্যাব আটক করে মতিঝিল থানায় দিয়েছে। সে এখন মতিঝিল থানা পুলিশ হেফাজতে রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানানো হয়, একটি অসাধু চক্র প্রধানমন্ত্রী এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের ছবি ব্যবহার করে একটি নকল ওয়েবসাইট (www.bprimaryschool.org) খুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের জন্য তথ্য আহ্বান করেছে। এই ওয়েবসাইটের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোনো সম্পর্ক নেই। এই নকল ওয়েবসাইটের বিরুদ্ধে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানায় গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ১৪৫। এছাড়া নকল ওয়েবসাইটের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo