1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

সকলকে ভ্যাকসিনের আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেটের সময় : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘জানুয়ারি মাসের শেষের দিকে আমরা করোনার ভ্যাকসিন পাবো। এ ভ্যাকসিন করোনা নিয়ন্ত্রণে কাজ করা সম্মুখ যোদ্ধাদের আগে দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।’

শনিবার (১৬ জানুয়ারি) মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের ছাদের উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিশ্বে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান ২০তম জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের সুনাম বেড়েছে। বিশ্বের বড় বড় দেশ যেখানে করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি সেখানে আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আমাদের দেশে করোনায় মৃত্যু হার অন্যান্য দেশের চেয়ে অনেক কম।

তিনি বলেন, বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা মাইনাসে চলে গেছে। আমাদের দেশের উন্নয়ন হচ্ছে। আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তবে এখনো দেশ থেকে করোনা চলে যায়নি, তাই সবাইকে মাস্ক পড়তে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo