1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
নাসির ও তামিমার মামলার রায় ঘোষণার দিন—১০ জুন চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে

‘মসলিন ফিরে পাওয়া মুজিববর্ষের অন্যতম অর্জন’

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘বাঙালি জাতির ঐতিহ্যকে ধরে রাখার জন্য মসলিন পুনরুদ্ধারের প্রকল্প নেওয়া হয়েছিলো। মসলিন ফিরে পাওয়া বাঙালি জাতির বড় অর্জন। এটি মুজিববর্ষের অন্যতম অর্জন। বাঙালি জাতির ঐতিহ্যকে ধরে রাখার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার মসলিন পুনরুদ্ধার প্রকল্প হাতে নেয়।’

সোমবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্যার জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ভবনে উদ্ভিদবিজ্ঞান বিভাগ আয়োজিত ‘মসলিন প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প’ শীর্ষক গবেষণার অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘প্রথমে আমার একটু সংশয় ছিল, এর সুতা এত সূক্ষ্ম যে শুরুতে তো তুলাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে গবেষকেরা আমাকে বলেছিলেন, আমরা নিশ্চয়ই করতে পারব। তারা শেষপর্যন্ত সত্যিই সফল হয়েছেন। আশা করি, মুজিব বর্ষের উপহার হিসেবে প্রধানমন্ত্রীর হাতে মসলিন তুলে দিয়ে তার স্বপ্ন পূরণ করতে পারব। মসলিনকে এখন বাণিজ্যিক করা যায় কি না সেটি নিয়ে ভাববো। প্রথমে এলিট শ্রেণির মানুষ যাতে পড়তে পারে, একটি ঐতিহ্য যাতে ধরে রাখা যায়। মার্কেটে নিয়ে যেতে চাই এই মসলিনকে। এরপর এটি সাধারণ মানুষ যাতে কিনতে পারে এ জন্য এটি নিয়ে আমার চিন্তা করব। এটি নিয়ে গবেষণা করে আরও কম মূলে দেওয়া যায় কি না সেটি আমার দেখব।’

রাবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গবেষণা প্রকল্পের সদস্য মনজুর হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও সংরক্ষিত নারী সংসদ সদস্য আদিবা আনজুম মিতা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo