1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

সৌমিত্রকে শ্রদ্ধা জানিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

করোনা ভাইরাসের প্রভাব বিশ্বের সর্বত্রে। মহামারির প্রকোপ পড়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও। এবার এই অনুষ্ঠানও তাই ভার্চুয়াল। শুক্রবার (৮ জানুয়ারি) নবান্ন সভাঘর থেকে ২৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতে কিছু ভিডিও কোলাজে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয়।

প্রতিশ্রুতি মতোই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শাহরুখ খান। তাকে বাংলাতে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন ছিল, ‘কেমন আছো শাহরুখ, ভালো আছো তো?’ দিদির প্রশ্নের উত্তরটাও বাংলাতেই দেন শাহরুখ। কোভিড আবহে চলচ্চিত্র উৎসবে সশরীরে উপস্থিত না থাকতে পারার জন্য আফসোস শোনা যায় কিং খানের গলাতে। তবে রাখিতে আসতে হবে প্রিয় ভাইকে মনে করিয়ে দেন মুখ্য়মন্ত্রী। আসার প্রতিশ্রুতি দেন শাহরুখও।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজ চক্রবর্তী, পাওলি দাম, গৌতশ ঘোষ উপস্থিত ছিলেন। এছাড়া চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত তিন সাংসদ– দেব, মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo