1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

নায়িকা তমা মির্জা ও তার স্বামীর পাল্টাপাল্টি মামলা

  • আপডেটের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

চিত্রনায়িকা তমা মির্জার বিরুদ্ধে মামলা করেছেন তার স্বামী হিশাম চিশতি। গত ৬ ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় ওই ফৌজদারি মামলা করেন হিশাম চিশতি। এরপর চিত্রনায়িকা তমা মির্জাও তার স্বামীর বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা করেছেন।

মামলায় তমা মির্জা ছাড়াও তার পরিবারের কয়েকজনকে আসামি করেছেন হিশাম চিশতি। মামলার ধারা নং ৩২৩/৩২৪/৩২৫/৩০৭/১০৯।

এদিকে, চিত্রনায়িকা তমা মির্জাও তার স্বামীর নামে বাড্ডা থানায় একটি মামলা করেছেন। তমা মির্জা গত ৫ ডিসেম্বর বাড্ডা থানায় মামলাটি করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং যৌতুক জন্য মারপিটসহ হুমকি প্রদানের অভিযোগে মামলা করেন তমা মির্জা।

বাড্ডা থানার সাব ইন্সপেক্টর (তদন্ত) মাহমুদুল হাসান বলেন, ‘তমা মির্জার নামে মামলা হয়েছে এটা ঠিক আছে। কিন্তু, মামলা হয়েছে দুইটা। একটি করেছেন তমা মির্জার স্বামী হিশাম চিশতি। আর অন্যটি তমা মির্জা করেছেন তার স্বামীর বিরুদ্ধে। পাল্টাপাল্টি মামলা করেছেন তারা।’

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ মে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতিকে বিয়ে করেন তমা মির্জা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo