1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করার মাধ্যমে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে সরকার। যৌথভাবে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ন ডরাই ও ‘ফাগুন হাওয়া’ চলচ্চিত্র। আর ‘ন ডরাই’র জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তানিম রহমান অংশু।

সেরা অভিনেতা হিসেবে ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার পাচ্ছেন অভিনেতা তারিক আনাম খান। সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন ‘ন ডরাই’ ছবির জন্য সুনেরাহ বিনতে কামাল।

এবার পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ফজলুর রহমান বাবু। ‘ফাগুন হাওয়ায়’ অভিনয়ের জন্য এ পুরস্কার জিতেছেন তিনি। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নারগিস আকতার ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির জন্য পুরস্কার জিতেছেন।

খলচরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এই অভিনেতা ‘সাপলুডু’ সিনেমায় খলচরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতার পুরস্কার পাচ্ছেন।

সেরা সঙ্গীত পরিচালক হিসেবে ইমন চৌধুরী, সেরা গায়ক হিসেবে মৃনাল কান্তি দাস, সেরা গায়িকা হিসেবে মমতাজ বেগম ও ফাতিমা তুয যোহরা ঐশী পুরস্কার পাচ্ছেন।

শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে যৌথভাবে আফরীন আক্তার ও নাইমুর রহমান, সেরা সুরকার হিসেবে তানভীর তারেক ও প্লাবন কোরেশী, সেরা গীতিকার হিসেবে কামাল আবদুল নাসের চৌধুরী ও নির্মলেন্দু গুণকে নির্বাচিত করা হয়েছে।

অভিনেতা-প্রযোজক-পরিচালক মাসুদ পারভেজ (সোহেল রানা) ও অভিনেত্রী-প্রযোজক-পরিচালক কোহিনুর আক্তার সুচন্দাকে আজীবন সম্মাননা দেয়া হবে।

শিগগিরই জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo