1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খোঁজ নেই প্রভাসের নায়িকার!

  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

প্রায় ৫০০ কোটি টাকা বাজেট নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘আদিপুরুষ’ সিনেমা। সিনেমায় বাজেট থাকলেও খুঁজে পাওয়া যাচ্ছে না যোগ্য নায়িকা। এমনকি, বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদেরকে এই সিনেমায় যুক্ত করাতেও পোহাতে হচ্ছে ঝামেলা। এই নিয়ে বেশ ঝামেলায় আছে প্রভাস ও প্রযোজক। তাই, ওম রাউতের ‘আদিপুরুষ’ সিনেমার জন্য প্রভাসের বিপরীতে বলিউডের প্রথম সারির নায়িকার খোঁজ এখনও চলছে।

ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, সিনেমাতে রাম চরিত্রের (প্রভাস) বিপরীতে সীতা (নায়িকা) হিসেবে প্রথম পছন্দ ছিলেন দীপিকা পাড়ুকোন। তবে তিনি ইতিমধ্যে প্রভাসের সাথে আশ্বিন নাগের একটি সিনেমায় কাজ করছেন। তাই, তাকে সীতা হিসেবে ভাবনা থেকে সরে আসতে হয়েছে সিনেমার টিমকে।

প্রভাসের এক ঘনিষ্ঠ সূত্র বলেন, ‘দুটি ব্যাক-টু-ব্যাক ফিল্মে তাদের একসঙ্গে জুড়ি দেওয়া যায় না। সিনেমার নায়িকার জন্য আলোচিত রাকুল প্রীত সিং, কিয়ারা আদভানি এবং পূজা হেগড়েসহ যারা তেলুগু সিনেমায় কাজ করেছেন তারা কেউই সীতার চরিত্রে ফিট করছেন না। আবার আনুশকা শর্মাকে সবদিক থেকে ফিট মনে হলেও তিনি মাতৃত্বের জন্য বর্তমানে সবরকম শুটিং থেকে দূরে রয়েছেন।’

সব কিছু মিলিয়ে ‘আদিপুরুষ’ সিনেমার কর্তারা দারুণ সমস্যার মধ্যেই রয়েছেন। সেইসঙ্গে তারা আশাও ব্যক্ত করেছেন খুব দ্রুতই তারা নায়িকার সন্ধান পাবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo