1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

‘ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত সহজ’

  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারি সেবাসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হয়েছে।

আজ রবিবার অনলাইনের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১৩০টি সেবা একই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদানের কার্যক্রম সুএড়া এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে এ সময় অনলাইনের মাধ্যমে আরও যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন শাহেদুল খবীর।

মন্ত্রী বলেন, ডিজিটালাইজেশনের ফলে সরকারের সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে বললে ভুল হবে, সরকারের সেবাসমূহ আজ জনগণের হাতের মুঠোয়।

এসময় জুনাইদ আহমেদ পলক বলেন, যদি ই-নথির ব্যবস্থা করা না হত এবং পাঠ্য পুস্তকের ডিজিটাল কনটেন্ট তৈরি করা না হত তাহলে এত সফলভাবে কোভিড পরিস্থিতি মোকাবেলা করা সম্ভবপর ছিল না।

তিনি আরও বলেন, ১৮ হাজার সরকারি অফিসের সেবাসমূহ এই অ্যাপের মাধ্যমে জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে কাজ করছে সরকার। বাসস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo