1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

অধিকাংশ প্রতিষ্ঠানের দাম কমলেও বেড়েছে সূচক

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

সপ্তাহের শেষ কার্য দিবস গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের দরপতন হলেও মূল্য সূচক বেড়েছে। গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৪ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০০ পয়েন্টে অবস্থান করছে। সূচকের এমন উত্থান হলেও গতকাল বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৬টি প্রতিষ্ঠানে শেয়ার ও ইউনিটের দাম কমেছে। আর ১২৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ৪৪টির দাম অপরিবর্তিত ছিল।

গতকাল বেশির ভাগ প্রতিষ্ঠানের দরপতনের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৯৩৬ কোটি ৮৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ১৪৯ কোটি ৩ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ২১২ কোটি ১৪ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৭৪ কোটি ৪১ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৫৫ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৫ কোটি ৬৮ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম, অ্যাক্টিভ ফাইন, বাংলাদেশ সাবমেরিন কেবলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ও ব্র্যাক ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৯টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo