1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে মানববন্ধন

  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

সাভারে শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ছাঁটাই হওয়া শ্রমিক ও কয়েকটি শ্রমিক সংগঠন। গতকাল শনিবার সকালে সাভারের ধসেপড়া রানা প্লাজার সামনে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে শ্রমিক নেতারা বলেন, করোনার মহামারিকালে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নেই। এরই মধ্যে করোনা মহামারিকে পুঁজি করে মালিকরা প্রতিনিয়ত শ্রমিক ছাঁটাই করছেন। এছাড়া ছাঁটাই হওয়া শ্রমিকদের বেতনসহ নানা পাওনাদিও পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। সাভারে আল-মুসলিম গ্রুপের শ্রমিক ছাঁটাই করা হয়েছে। কম্বাইন্ড টেক্স লিমিটেডসহ কয়েকটি কারখানায় শ্রমিকদের বেতন না দিয়ে মালিক পলাতক রয়েছে। তাই অবিলম্বে বন্ধ কারখানা চালু এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান নেতৃবৃন্দ। এ সময় টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি শাহ্ আলম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি মো. কবির খান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo