1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

বাজেটে জিডিপির শূন্য দশমিক ৮ শতাংশ যাচ্ছে জলবায়ু খাতে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে জলবায়ু পরিবর্তনবিষয়ক সংশ্লিষ্ট বরাদ্দের পরিমাণ ২৪ হাজার ২২৫ কোটি ৬৮ লাখ টাকা। বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দের মধ্যে কতটুকু বরাদ্দ জলবায়ু সংশ্লিষ্ট খাতে যাচ্ছে, তার একটি আলাদা প্রকাশনা তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। টেকসই উন্নয়নে জলবায়ু অর্থায়ন শীর্ষক প্রতিবেদনটি এবার বাজেট ডকুমেন্ট আকারে প্রকাশ করা হয়েছে। এটি জলবায়ু অর্থায়নবিষয়ক চতুর্থ প্রতিবেদন। ২০১৬-১৭ অর্থবছর থেকে তিনটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছর পর্যন্ত ২৫টি মন্ত্রণালয়/বিভাগের বাজেট বরাদ্দে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বরাদ্দসহ ২০১৬-২০১৭ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত প্রকৃত ব্যয়ের তথ্য-উপাত্ত ও বিশ্লেষণ এ প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদনটিতে মন্ত্রণালয়/বিভাগগুলোর বরাদ্দের বিভাজন দেখানো হয়েছে। এতে আরো দেখানো হয়েছে, ছয়টি থিমেটিক এরিয়ার মধ্যে ‘খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য’ বাবদ সর্বোচ্চ বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দের অঙ্কের দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ‘অবকাঠামো’ এবং ‘প্রশমন ও লো-কার্বন ডেভেলপমেন্ট’ খাত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo