1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

‘তারকারা খ্যাতি পাওয়ার জন্য এই বিরোধীতা করছেন’

  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০

আমেরিকায় কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের হত্যার বিরুদ্ধে চলছে প্রতিবাদ। জর্জের ঘাড়ে চেপে যেভাবে মার্কিন পুলিশ হত্যা করেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বর্ণবাদের এই বীভত্স রূপকে নিন্দা করছে সারাবিশ্ব। বলিউডের অনেকে এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন অনেকে। এরমধ্যে আরও একটি বিতর্ক উস্কে দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার দাবি, এখন যারা কৃষ্ণাঙ্গ হত্যায় প্রতিবাদ করছেন তারা কেন চুপ করেছিলেন যখন পালঘরের সাধুদের খুন করা হলো।

কঙ্গনার আরও অভিযোগ, ‘বলিউডের তারকারা বুদবুদের ওপরে থাকেন। তারকারা খ্যাতি পাওয়ার জন্য এই বিরোধীতা করছেন। স্বাধীনতার আগে শ্বেতাঙ্গদের দাসত্ব করার জিন এখনও তারকাদের মধ্যে রয়েছে।

পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে বলিউডের সমর্থন নিয়েও কথা বলেছেন কঙ্গনা। তার মতে, ভারতে কত মানুষ নীরবে পরিবেশ রক্ষার কাজ করেন। কিন্তু বলিউডের সেলেবরা গ্রেটা থুনবার্গ বিষয়ে বেশি কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমি ওদের ইনস্টাগ্রামের পোস্টগুলো দেখে মুগ্ধ হই। কিন্তু ওরা কখনও সেই স্বীকৃতি পায় না। আসলে সাধু এবং উপজাতীয় মানুষরা অতটা ফ্যান্সি নয় বলিউডের তারকাদের জন্য।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo