1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

হাঁড়িভাঙা আমের বাগান সবার নজর কাড়ছে

  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০

সারি সারি আমের বাগান। থোকায় থোকায় শোভা পাচ্ছে হাঁড়িভাঙা আম। যদিও প্রকৃতিতে চলছে ঝড়বৃষ্টির দুর্যোগ। তবুও আমচাষিরা আম নিয়ে স্বপ্ন বুনছেন।

বাগানের প্রায় ৭০০ গাছে প্রায় ৩ লাখ টাকা আয় করার স্বপ্ন দেখছেন তারা। তারা জানান, বাগানের আম নামতে দেরি আছে কিন্তু এরই মধ্যে দূর-দূরান্ত থেকে আমের পাইকাররা আসতে শুরু করেছেন। পাইকাররা এসব আম কিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠাবেন।

হাঁড়িভাঙা আম অত্যন্ত সুমিষ্ট। আঁশ নেই বললেই চলে। মধুমাস জ্যৈষ্ঠের শেষ থেকে এই আম পাকতে শুরু করে আষাঢ়ের মাঝামাঝি পর্যন্ত তা পাওয়া যায়। ‘হাঁড়িভাঙা’ আম দেখতে সাধারণত কিছুটা লম্বাটেসহ গোলাকৃতির এবং কালচে সবুজ রঙের। পাকলে কিছুটা লালচে রং ধারণ করে। প্রতিটি আমের ওজন ২০০ গ্রাম থেকে ৪০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।

এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন জানান, এলাকার প্রতিটি বাগান তৈরিতে মাটি নির্বাচন থেকে পরিচর্যা পর্যন্ত কৃষি বিভাগ পরামর্শ দিয়ে আসছেন। এবছর কয়েক দফা ঝড় আমের প্রচুর ক্ষতি হয়েছে। যেটুকু আম রয়েছে দাম পেলে আমচাষিরা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo