1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ঢাকা মেডিকেলে করোনা রোগীর চিকিৎসা শুরু

  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট চালু হয়েছে। বেলা ১২টার পর করোনা রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়। হাসপাতালটিতে একসাথে ২শ’ রোগী চিকিৎসা নিতে পারবেন। যেসব ডাক্তার ও নার্স, চিকিৎসা সেবা দেবেন, তাদের জন্য বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

এতে শনিবার সকাল থেকে রাজধানীসহ আশে পাশের এলাকা থেকে অনেক করোনা রোগী আসেন চিকিৎসা নিতে। তবে সেবা কার্যক্রম নির্ধারিত সময়ের কিছু পরে শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েন কেউ কেউ।

প্রথম ধাপে ৩০০ করোনা রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। পরের ধাপে আরও ৬০০ থেকে ৭০০ করোনা রোগীকে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতিমূলক কাজ শেষ পর্যায়ে রয়েছে। দেশের এই ক্রান্তিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা রোগীর পাশে থেকে চিকিৎসাসেবা দিয়ে যাবে।’

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অন্তত এক হাজার করোনা রোগীকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে। শুধু করোনা রোগী নয় শ্বাসকষ্ট রোগের চিকিৎসাও দেয়া হবে এই হাসপাতালে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo