1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

স্বাস্থ্যকর্মীরা আমাদের আসল হিরো:প্রিয়াঙ্কা

  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

করোনার মতো মহামারির মধ্যে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া বিশ্বের বিভিন্ন প্রান্তের ৪ মহিলা স্বাস্থ্যকর্মীকে উপহার দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। উপহার হিসেবে এই ৪ মহিলা স্বাস্থ্যকর্মীকে ১ লক্ষ ডলার দিয়েছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

প্রিয়াঙ্কা যে ৪ মহিলাকে উপহার দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন এমিলি। যিনি হলেন একজন নার্স। এমিলি করোনা আক্রান্ত রোগীদের চিকিত্সা করে চলেছেন নিঃস্বার্থভাবে। এমনকি যাতে তার পরিবারের লোকজন কোনোভাবে আক্রান্ত না হন, সে কারণে নিজের পরিবার থেকেও দূরে রয়েছেন। দ্বিতীয়জন হলেন জো, যিনি এই প্রতিকূল পরিস্থিতিতেও রোগীদের দেখাশোনা করছেন। তৃতীয় জন হলেন জয়া। যিনি একজন ভারতীয় নারী। যিনি নিজের টাকায় মাস্ক কিনে স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিতরণ করছেন। চতুর্থ জন হলেন জেনি। যিনি ‘ফিডিং হিরোজ’ হ্যাশট্যাগ চালু করেন এবং স্বাস্থ্যকর্মীদের খাবারের ব্যবস্থা করেন। প্রিয়াঙ্কা বলেন, ‘স্বাস্থ্যকর্মীরা আমাদের আসল হিরো। এই সময়ে তাদেরও ঠিকমতো যত্ন প্রয়োজন। সেই কাজটিও সবাইকে করতে হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo