1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

বঙ্গবন্ধুর খুনি মাজেদের মৃত্যু পরোয়ানা কারাগারে

  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের মৃত্যু পরোয়ানা কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। বুধবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওনার মৃত্যু পরোয়ানা কারাগারে পৌঁছেছে। উনি গতকাল (মঙ্গলবার) থেকে কারাগারে আছেন এবং তাকে কয়েদির পোশাক পরানো হয়েছে।’

এর আগে বুধবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ এন হেলাল উদ্দিন চৌধুরী আবদুল মাজেদের বিরুদ্ধে মৃত্যু পরোয়িানা জারি করেন। এজন্য মাজেদকে  ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে রাষ্ট্রপক্ষ আদালতে মাজেদের মৃত্যু পরোয়ানা জারির আবেদন জানায়। এরপর বিচারক মাজেদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও মামলার রায় পড়ে শোনান এবং তাকে বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মৃত্যু পরোয়ানা জারি করেন।

এ সময় ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি আব্দুল্লাহ আবুসহ রাষ্ট্রপক্ষের একাধিক আইন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম কৌশলী মোশাররফ হোসেন কাজল সমকালকে জানান, আবদুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। এই পরোয়ানা এখন জেল কর্তৃপক্ষ তাকে পড়ে শোনাবেন। পরে এই পরোয়ানা ঢাকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে এবং জেলা প্রশাসক আগামী ২৮ দিনের মধ্যে আবদুল মাজেদের দণ্ড কার্যকর করতে ব্যবস্থা নেবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo