1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

বিদেশে আটকা পড়া লোকদের কাছে প্রয়োজনীয় অর্থ পাঠানো যাবে

  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পৃথিবীর প্রায় সব দেশই আন্তর্জাতিক আগমন-বহির্গমন বন্ধ রেখেছে। এর ফলে বিদেশ ভ্রমণে কিংবা চিকিৎসার জন্য বিদেশে গিয়ে আটকা পড়েছেন অনেক বাংলাদেশি। বিপাকে পড়া এসব মানুষের খরচের জন্য প্রয়োজনীয় অর্থ পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গতকাল রবিবার রাতে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সকল বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশে আটকাপড়াদের প্রয়োজনীয় ব্যয় সামলাতে তাদের ভ্রমণ বা চিকিৎসা কোটা অনুযায়ী অর্থ তাদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে দেওয়া যাবে। গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে কার্ডের লিমিট বাড়িয়ে দিতে পারবে ব্যাংকগুলো। এছাড়া কার্ডের লিমিটের বেশি অর্থের প্রয়োজন হলে সেই অর্থও ছাড় করাতে পারবে ব্যাংক। গ্রাহকের চাহিদা অনুসারে বিদেশের ব্যাংক, হাসপাতালের একাউন্ট বা এক্সচেঞ্জ হাউসে অর্থ পাঠানো যাবে। তবে এক্ষেত্রে পাঠানো অর্থ অবশ্যই যৌক্তিক পরিমান হতে হবে। অর্থ ছাড়ের পর কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অনুমোদন নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানায়, বিদেশে বিশেষ করে ভারতে চিকিৎসা নিতে গিয়ে অনেকে আটকা পড়েছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এই সুবিধা প্রদান করেছে। বাসস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo