1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

শিশুদের সুরক্ষায় সিসিমপুরের নানা উদ্যোগ

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২০

শিশুদের সুরক্ষায় সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম শুরু করেছে সিসিমপুর। বিনোদনের মাধ্যমে শিশুদের সচেতন করতে বেশ কয়েকটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। যাতে অভিনয় করেছে শিশুদের অতি প্রিয় ইকরি, শিকু, টুকটুকি, হালুম আর একঝাঁক শিশু। ইতিমধ্যেই টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনগুলোর প্রচার শুরু হয়েছে। প্রচারণা চালানো হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আর ডিজিটাল বিলবোর্ডেও।

সিসিমপুর-এর নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, সিসিমপুর বরাবরই শিশুদের সুস্থ বিকাশের লক্ষ্যে কাজ করে আসছে। শিশুদের জন্য একটি সুরক্ষিত স্বপ্নময় শৈশব উপহার দেয়াই সিসিমপুরের লক্ষ্য। বর্তমান এই বিশেষ পরিস্থিতিতেই শুধু নয়, শিশুদের সুরক্ষায় সবসময়ই কাজ করে সিসিমপুর।

ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় নির্মিত সিসিমপুর ৩-৮ বছর বয়সী বাংলাদেশি শিশুদের জন্য একটি প্রাকশৈশব শিক্ষা কর্মসূচি যা শিশুদেরকে করে তুলছে আরও সম্পন্ন, আরও সবল এবং সদয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo